Thursday

জাল হাদীসের কবলে রাসূলুল্লাহর সালাত

জাল হাদীসের কবলে রাসূলুল্লাহর সালাত 

3
ক্বিয়ামাতের দিন বান্দার সর্বপ্রথম সালাতে হিসাব নেওয়া হবে। সালাতে হিসাব শুদ্ধ হলে সমস্ত আমলই সঠিক হবে আর সালাতে হিসাব সঠিক না হলে তার সমস্ত আমল বরবাদ হবে। ( তাবারানী আওসাত্ব হা/১৮৫৯)।
অথচ আমাদের সমাজে সালাত সম্পর্কে সর্বাধিক উদাসীনতা দেখা যায়। সালাত ঠিক মতো সম্পাদন না হওয়ায় সমাজে অশ্লীলতা ও অন্যায় কাজকর্ম কমছে না। অথচ আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই সালাত অন্যায় ও অশ্লীল কর্ম থেকে বিরত রাখে। (সূরা আনকাবুত আয়াত নং-৪৫)। সমাজে প্রচলিত সালাতের কার্যকারিতার অভাবে মূলত তিনটি কারণ ।
  1. সালাতের খুলুসিয়াতে ত্রুটি রয়েছে।
  2. রাসূল (সা)-এর পদ্ধতিতে সালাত আদায় না করা।
  3. হারাম উপার্জন।
এর মধ্যে দ্বিতীয়টি আমাদের সমাজে অত্যন্ত ব্যাপক। অধিকাংশ সালাত আদায় করেনা। আবার যারা সালাত আদায় করে তারা রাসূল (সা)-এর পদ্ধতিতে আদায় করেনা। এর অন্যতম কারণ আমাদের সমাজে প্রচলিত জা্ল ও যইফ হাদীস। জাল ও যইফ হাদীসের উপর আমল আমাদের প্রকৃত সহীহ সুন্নাহ থেকে বিরত রাখছে। এর ফলে অনেকেরই সালাতের মধ্যে এমন কিছু করা হচ্ছে যা আমাদের জন্য পন্ডশ্রম বয়ে নিয়ে আসছে।
সালাতের প্রকৃত নিয়ম সম্পর্কে অনেক বই থাকেলও জাল ও যইফ হাদীসের বিষয়গুলো তেমন বিস্তারিত তুলে ধরা নেই সেইসব বইগুলোতে। নিম্নের বইটিতে সুন্দরভাবে এই বিষয়টি তুলে ধরা হয়েছে।
Salat According Fabricated Hadeeth
শুধুমাত্র সালাত নয় পবিত্রতা থেকে শুরু করে সালাতের শেষ পর্যন্ত এবং সালাতুল জানাযাকেও বিস্তারিত আলোচনা  করা হয়েছে।
বইটিতে যেসব বিষয়ে আলোকপাত করা হয়েছে সেগুলো হলো :
  • উযূ ও তায়াম্মুম
  • সালাতের ফযীলত ও মাসজিদের আদাব
  • সালাতের সময়
  • আযান ও ইক্বামত
  • জামাআতে সালাত ও ইমামতি
  • ছালাতের পদ্ধতি
  • কায্বা সালাত
  • সফরের সালাত
  • সুন্নাত সালাত সমূহ
  • বিতর সালাত
  • জুমুআহ’র সালাত
  • সালাতুল জানাযা প্রভৃতি।
সালাত সম্পর্কিত বিধান জানতে বইটি পড়া বাঞ্জনীয়। আল্লাহ আমাদেরকে সহীহ পদ্ধতিতে সালাত আদায় করার তাওফিক দিন এবং জাল ও যইফ হাদীস ত্যাগ করার তাওফিক দিন।

DOWNLOAD জাল হাদীসের কবলে রাসুলুল্লাহর সালাত

No comments:

Post a Comment