Friday

সহীহ মুসলিম সম্পূর্ণ ডাউনলোড (৬টি খন্ড একসাথে)

সহীহ মুসলিম সম্পূর্ণ ডাউনলোড (৬টি খন্ড একসাথে)


ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনবিধান এবং তার মূল উত্স হচ্ছে কুরআন ও হাদীস। উলামায়ে কেরাম ও মুহাদ্দিসীনের মধ্যে সর্বসম্মত ফায়সালা এই যে, ইসলামে কুরআন মাজীদের পর নির্ভুল গ্রন্থ সহীহুল বুখারী। হাদীস গ্রন্থগুলোর মধ্যে সহীহুল বুখারীর পরেই সহীহ মুসলিম এর  অবস্থান। কোন কোন মুহাদ্দিস বিষয়ভিত্তিক অনুসারে সাজানোর দিক দিয়ে সহীহ মুসলিমকেই অগ্রাধিকার দিয়েছেন। তবে সার্বিকভাবে সহীহুল বুখারী এগিয়ে। সহীহ মুসলিম সংকলন করেছেন ইমাম আবুল হুসায়ন মুসলিম ইবনুল হাজ্জাজ আল-কুশাইরী আল নিশাপুরী প্রভৃতি। সহীহ মুসলিম সম্পর্কে   সহীহ মুসলিমের অনেকগুলো অনুবাদ রয়েছে। এগুলো মধ্যে আহলে হাদীস লাইব্রেরী ( অধুনা হাদীস একাডেমী) কতৃক প্রকাশিত সহীহ মুসলিম অন্যতম। সহীহ মুসলিম সম্পূর্ণ বাংলায় ৬টি খন্ডে অনূদিত। সবগুলো খন্ড এক সাথে ZIP করে  আপনাদের জন্য দেয়া হলো। এটার স্ক্যান আমরা করি নি। এটি আমরা পেয়েছি তাওহীদুল্লাহ সাইট থেকে। আমরা শুধু ইন্টারেকটিভ লিংক যুক্ত করেছি।

সহীহ মুসলিমের এই অনুবাদটির অনন্য বৈশিষ্ট্য:

  1. এটির হাদীস বিখ্যাত মুহাক্কিক ফুয়াদ আল বাকী সম্পাদিত কপি থেকে অনুসৃত।
  2. একক ব্যক্তির অনুবাদ নয় বরং একদল আলেমের দ্বারা অনুবাদকৃত।
  3. দেশের বরেণ্য আলেমদের দ্বারা গঠিত সম্পাদনা পরিষদ দ্বারা সম্পাদিত।
  4. একই সাথে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত হাদীসের নম্বরও যুক্ত করা হয়েছে।
  5. ইসলামিক সেন্টার কর্তৃক প্রকাশিত হাদীস নম্বরও উল্লেখ করা হয়েছে।
  6. যেসব বিষয়ের ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে সেগুলো ইমাম নববীর (রহ) “শরহে মুসলিম” থেকে নেয়া হয়েছে।
  7. অন্যান্য খন্ডের সূচিপত্র উল্লেখ করা হয়েছে।
  8. বইটিতে ইন্টারেকটিভ লিংক যুক্ত করা হয়েছে।

  1. DOWNLOAD করতে নিচের LINK এ CLICK করুন 

  1. DOWNLOAD সহীহ মুসলিম

No comments:

Post a Comment