অনুবাদঃ ড. মুহাম্মাদ মুজীবুর রহমান
প্রকাশকঃ তাফসীর পাবলিকেশন কমিটি (পক্ষে ড. মুহাম্মাদ মুজীবুর রহমান)
পরিবেশকঃ হুসাইন আল মাদানী প্রকশনী, ৩৮ নথ সাউথ রোড, বংশাল, ঢাকা
সফ্ট-কপি: হুসাইন আল মাদানী প্রকাশনী
এই সংশোধিত সংস্করণের 'প্রকাশকের আরয' এ বলা হয়েছে: "তাফসীর খন্ডগুলিতে যে ইসরাঈলী রিওয়ায়াত এবং দুর্বল কিংবা যঈফ হাদীস রয়েছে তা বাছাই করে বাদ দিয়ে নতুনভাবে পাঠকবর্গের কাছে পেশ" করাই এই সংস্করণের লক্ষ্য।
'প্রকাশকের আরয' এ আরো বলা হয়েছে:
"প্রতিটি তাফসীর খন্ডে, বিষয়বস্তুর উপর লক্ষ্য রেখে, আমরা তাফসীরের বিভিন্ন শিরোনাম সংযোজন করেছি যাতে পাঠকবর্গের নির্দিষ্ট কোন বিষয়ের আলোচনা খুঁজে পেতে সুবিধা হয়। এ ছাড়া বর্ণিত হাদীসের সূত্র নম্বরগুলিও সংযোজন করেছি। কুরআনের কোন কোন শব্দ বাংলায় লিখা কিংবা উচ্চারণ সঠিক হয়না বলে ওর আরাবী শব্দটিও পাশে লিখে দেয়া হয়েছে। এ ছাড়া পাঠককূলের কেহ যদি আমাদেরকে কোন সদুপদেশ দেন তাহলে তা সাদরে গ্রহণ করব। মুদ্রণ জনিত কারণে কোন ত্রুটি থেকে থাকলে তাও আমাদের অবহিত করলে পরবর্তীতে সংশোধনের চেষ্টা করব ইন্শাআল্লাহ।
এ বিরাট কাজে যা কিছু ভুল ত্রুটি হয়েছে তা সবই আমাদের, আর যা কিছু গ্রহণযোগ্য তা আল্লাহ সুবহানাহু ওয়া তা‘আলার পক্ষ থেকে। আমরা মহান আল্লাহর সাহায্য চাই, তিনি যেন তাঁর পবিত্র কালামের তাফসীর পাঠ করার মাধ্যমে আমাদের প্রতি হিদায়াত নাসীব করেন এবং উত্তম পুরস্কারে পুরস্কৃত করেন। আমীন! সুম্মা আমীন!! তাফসীর পাবলিকেশন কমিটি"
আল্লাহ সুবহানাহু ওয়া তা'লা সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দিন। আমীন! সুম্মা আমীন!!
ডাউনলোড তাফসীর ইবনে কাসীর ( সকল খন্ড একসঙ্গে )
আলাদা ভাবে ডাউনলোড করুন

No comments:
Post a Comment