আর-রাহিকুল মাখতুম বাংলা অনুবাদ ডাউনলোড
সীরাত নাবী কারীম (সা) এর জীবনের উজ্জল প্রতিচ্ছবি। সীরাত গ্রন্থ পাঠের মাধ্যমে নাবী কারীম (সা) কে না দেখেও তাঁর অসাধারণ জীবন ছবি সম্পর্কে বেশ সুন্দর ধারণা পাওয়া যায়। যা আমাদের জীবনে চলার পথে বেশ সহায়ক হয়। কারণে কুরআনে বলা হয়েছে
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِّمَن كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
অনুবাদ :যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে,তাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ রয়েছে। ( সূরা আহযাব, আয়াত নং-২১)।
সীরাত গ্রন্থগুলোর মধ্যে আর-রাহীকুল মাখতুম অন্যতম শ্রেষ্ঠ। ১৯৮৭ সালে রাবেতা আল-আলম আল-ইসলামী আয়োজিত নাবী (সা) এর জীবনীর উপর আন্তর্জাতিক প্রতিযোগীতায় ১১৮২টি গ্রন্থের মধ্যে প্রথম স্থান অধিকারী স্মারক গ্রন্থ। যেটি লিখেছেন আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ) , সাবেক অধ্যাপক, মাদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়। অনুবাদ করেছেন আব্দুল খালেক রাহমানী। বইটি প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স।
DOWNLOAD করতে নিচের LINK এ CLICK করুন
No comments:
Post a Comment